যেখানে শেষ এখানেই শুরু

 আমার সবকিছু শেষ। এটা ভাবার কোন অবকাশ নেই। কারণ শেষ থেকে আবার নতুন জীবন শুরু হতে পারে। আল্লাহ তাআলার উপর ভরসা রেখে, আত্মবিশ্বাস নিয়ে বেঁচে থাকার জন্য চেষ্টা চালিয়ে গেলে, নিশ্চয়ই সফলতার ধারে পৌঁছাতে পারবেন।

যেখানে শেষ এখানেই শুরু


                               সর্বশেষ খবর পেতে GooglNews ফলো করুন।

পৃথিবীতে সফল ব্যক্তিদের জীবন পর্যালোচনা করে দেখুন, তারাও একদিন খুবই অসহায় ছিলেন। আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম তাদেরকে গন্তব্যে পৌঁছে দিয়েছে।

আপনি একজন মানুষের জীবন কালকে চিন্তা করে দেখুন.... যখন তার জন্ম হয়, তখন সে কত অসহায়। না পারে উঠতে, না পারে বসতে। এমনকি মুখে খাবার দিলেও সে খেতে পারে না। অনেক যত্ন সহকারে আস্তে আস্তে তাকে খাইয়ে দিতে হয়। কল্পনা করতে পারেন। তার মা বাবার সাপোর্ট ছাড়া সে কি বেঁচে থাকতে পারবে?

তবে শুধু মা বাবার সাপোর্টই বড় হয়ে ওঠে ব্যাপারটা মোটেও এমন নয়। সেও কিন্তু বেড়ে উঠতে অনেক চেষ্টা এবং পরিশ্রম করে। নিয়মিত হাত পা নাড়াচাড়া করে এটা ওটা ধরতে চেষ্টা করি। প্রচুর ধৈর্য ধারণ করে বারবার উঠে বসার চেষ্টা করে। বারবার ব্যর্থ হয়েও  নিজ পায়ে দাঁড়াবার চেষ্টা করে। অবশেষে একদিন সে ঠিকই সফলতার দ্বারে পৌঁছে যায়।

আপনি কি ভাবছেন? ভাবুন... এখানেই কিন্তু শেষ নয়। যেখানে সবকিছু শেষ মনে করছেন সেখান থেকেই নতুন করে শুরু করুন। ধৈর্য ধারণ করে কঠোর পরিশ্রম করুন। ব্যর্থতা আপনার কাছে হার মানবেই মানবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

download blue store apk

Cockpit retail app

বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার |how to transfer money from bank to bkash

কিভাবে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার পরিবর্তন করতে হয়