অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ

 

অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ 

টেলিটক হবিগঞ্জ গ্রুপের মাধ্যমে জানতে পারলাম এখন থেকে টেলিটক রিটেইলার কতৃক অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

teletalk saydor marketing

প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ইন্টারনেট ব্রাউজারে গিয়ে এই লিংকে ক্লিক করতে হবে-https://rpay.teletalk.com.bd/lgn.php

এরপর স্বাভাবিকভাবেই ব্যবহারকারীর লগইন নাম/ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপরে মেন্যু থেকে প্রয়োজনীয় অপশনে গিয়ে বিল প্রদান সহ যাবতীয় (পাসওয়ার্ড পরিবর্তনসহ অন্যান্য) কাজ করা যাবে।

>> যদি কেউ নিজের ইউজার আইডি / লগইন নাম ভুলে যান বা, না জানেন তবে নিজের টেলিচার্জ নম্বর থেকে *rwu লিখে 727* নম্বরে সেন্ড করতে হবে, তাহলে ফিরতি মেসেজে লগইন ইউজার আইডি (০ বাদে টেলিচার্জ নম্বরের শেষে ৩ টা এক্সট্রা সংখ্যা সহ) চলে আসবে। যেমন: (1553940052xxx).

এরপর ঐ ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

>> যদি কেউ তার পার্সওয়াড ভুলে যান বা না জানেন, তবে নতুন পাসওয়ার্ড সেট করার জন্য নিজের টেলিচার্জ নম্বর থেকে *rwp <space> new_pass লিখে 727* এ মেসেজ পাঠিয়ে দিতে হবে ।

উদাহরণ: rwp Abcd1234xyz (পাসওয়ার্ড ছোট হাতের, বড় হাতের অক্ষর এবং সংখ্যা সহ মিলিয়ে কমপক্ষে ১০ এবং সর্বোচ্চ ২৫ ডিজিটের দিতে হবে)। এরপর ফিরতি মেসেজে একটা OTP আসবে। সেই OTP এক্টিভেশনের জন্য প্রাপ্ত ঐ OTP সহ SMS টা *টেলিটকের সংশ্লিস্ট কর্মকর্তা কে ফরোয়ার্ড করতে হবে*। অথবা ৮৫২ তে কল দিয়ে জানাতে হবে।

সংশ্লিস্ট টেলিটক কর্মকর্তা যথাযথ ব্যবস্থা নিলে পাসওয়ার্ড চেঞ্জের একটা কনফার্ম মেসেজ আসবে। কনফার্মেশন মেসেজ আসলেই সঠিক ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে বিল পরিশোধ করা যাবে।

আরো পড়ুন.....



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

download blue store apk

Cockpit retail app

বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার |how to transfer money from bank to bkash

কিভাবে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার পরিবর্তন করতে হয়