আপনার সেভ করে রাখা মোবাইল নাম্বার আর কোনদিন হারাবে না

Don't lose your save contacts 

Don't lose your save contacts


এই ডিজিটাল যুগে মোবাইল ব্যবহার করে না এমন লোক নাই বললেই চলে। আর মোবাইল ব্যবহার করতে হলে আপনাকে নাম্বার সেভ করে রাখতেই হবে। কারণ আপনার এত বেশি পরিচিত লোক আছে, যাদের নাম্বার আপনি ইচ্ছে করলেও মুখস্ত রাখতে পারবেন না। তাই আমরা সবাই মোবাইলে নাম্বার সেভ করে রাখি।

এই সেভ করে রাখা মোবাইল নাম্বার গুলো আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যদি এমন হয়, আপনার মোবাইলটি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। তাহলে আপনার সেভ করা নাম্বারগুলো হারিয়ে যায়। তখন এই নাম্বার গুলো সংগ্রহ করতে আপনাকে অনেক কষ্ট করতে হয়।

আজ আমি আপনাকে এমন একটি উপায় বলবো, যেভাবে সেভ করে রাখলে আপনার নাম্বারগুলো কোনদিনই  হারাবেন না। আমরা সাধারণত মোবাইল নাম্বার গুলো সিমে সেভ করে রাখি। কিন্তু আপনি ভেবে দেখুন কোনদিন যদি আপনার সীম টি নষ্ট হয়ে যায় তাহলে নাম্বারগুলো কোথায় পাবেন?

আবার অনেকে মোবাইল নাম্বার গুলো ফোনে সেভ করে রাখি। এখানেও সমস্যা আছে। মনে করুন আপনার মোবাইলটি হারিয়ে গেছে তা নষ্ট হয়ে গেছে তখন আপনি নাম্বারগুলো আর খুজে পাবেন না। তাই আমি আপনাকে সাজেস্ট করব জিমেইলে নাম্বার সেভ করে রাখার জন্য।

জিমেইল হলো গুগলের একটি আইডি যেখানে আপনি মোবাইল নাম্বার সেভ করে রাখলে কোনদিনই আর হারাবেন না। শুধু আপনাকে জিমেইলের পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। কারণ পাসওয়ার্ড ছাড়া আপনি জিমেইল লগইন করতে পারবেন না।

এখন যদি আপনার সিম নষ্ট হয়ে যায় বা মোবাইল হারিয়ে যায়। তাহলে নতুন মোবাইল কিনে জিমেইল সেট করার সাথে সাথেই আপনার সবগুলো নাম্বার ফিরে পাবেন। আমার পোস্টটি পড়ে আপনার যদি বুঝতে কোন অসুবিধা হয়ে থাকে, তাহলে নিচের ভিডিওটি প্লে করে আরো বিস্তারিত ভাবে বুঝে নিন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

download blue store apk

Cockpit retail app

বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার |how to transfer money from bank to bkash

কিভাবে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার পরিবর্তন করতে হয়