পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মোবাইল Hotspot এর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস

ছবি
 মোবাইল Hotspot এর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস মোবাইল Hotspot  ব্যবহার বলতে, আমরা সাধারণত জানি এক মোবাইল থেকে আরেক মোবাইলে হটস্পট এর মাধ্যমে ডাটা বা এমবি শেয়ার করা। কিন্তু আপনি জানলে অবাক হবেন মোবাইল Hotspot  এর আরো অনেক গুরুত্বপূর্ণ সেটিং আছে, যা আমরা অনেকেই জানিনা। এখন আমি আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ Hotspot এর সেটিং শেয়ার করব। কিভাবে মোবাইল Hotspot শেয়ার করবেন  প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিং অপশনে যান। এখানে পোর্টেবল হটস্পট নামে একটি অপশন আছে। এই অপশনটি আপনি অন করে দিলেই আপনার মোবাইল ডাটা শেয়ারের জন্য প্রস্তুত হয়ে যাবে। এভাবেই আমরা এক মোবাইল থেকে অন্য মোবাইলে হটস্পট ব্যবহার করে থাকি। এখন দেখুন মোবাইল Hotspot  এর  আরো কিছু গুরুত্বপূর্ণ সেটিং আপনি Set up portable hotspot এর উপর ক্লিক করুন। তাহলে আপনার সামনে নতুন কিছু অপশন চালু হয়ে যাবে। সেখান থেকে আপনি মোবাইল Hotspot এর আরো গুরুত্বপূর্ণ সেটিং গুলো সহজেই করে নিতে পারবেন। Limit of connected devices এখান থেকে আপনি আপনার চাহিদা মত ডিভাইস কানেক্ট করতে পারবেন। আপনি ইচ্ছে করলে এক বা একাধ...

নগদে জিতলে আপনিও পাবেন ৫০ হাজার টাকা

ছবি
 সম্মানিত নগদ উদ্যোক্তা, জনপ্রিয় মোবাইল ব্যাংকিং নগদে শুরু হয়েছে মোবাইল রিচার্জে, সপ্তাহে সপ্তাহে ২০ লাখ টাকার ক্যাম্পেইন। নগদ থেকে কমপক্ষে ৫০ টাকা বা তার বেশি মোবাইল রিচার্জে, গ্রাহকরা পাচ্ছেন সপ্তাহে সপ্তাহে গাড়ি। সাথে বিশ্বকাপের টিকেটসহ থাকছে দারুন সব পুরস্কার। শুধু নগদ গ্রাহকরাই নন, জিততে পারেন আপনিও! প্রতি সপ্তাহে নগদের যে গ্রাহক গাড়ি জিতবেন, তিনি যদি আপনার কাছ থেকে সর্বশেষ লেনদেন করে থাকেন, তাহলে আপনিও পাবেন ৫০ হাজার টাকা। তাই নগদ গ্রাহকদের নগদে বেশি বেশি ক্যাশ ইন করান। আর আপনি জিতে নিন ৫০ হাজার টাকা। সাথে সাথে ক্যাশ ইন লেনদেনের বোনাস তো থাকছেই। নগদ মানে, খরচকমে বেশি লাভের উপায়। নগদ, ডাক বিভাগের ডিজিটাল লেনদেন।

শীর্ষ স্থানীয় ফিনান্সিয়াল সার্ভিস বিকাশ

ছবি
শীর্ষ স্থানীয় ফিনান্সিয়াল সার্ভিস বিকাশ Bkash হচ্ছে বাংলাদেশে শীর্ষস্থান অধিকারী একটি ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি। বিকাশের মাধ্যমে আপনি সহজে ও দ্রুত গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা ট্রান্সফার করতে পারবেন। এটি ব্রাক ব্যাংকের একটি মোবাইল ফিনান্সির সার্ভিস। গ্রাহকরা ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে বিকাশের সদস্য হয়ে *247# অথবা বিকাশ অ্যাপ ব্যবহার করে নগদ অর্থ জমা করা , উত্তোলন করা , টাকা পাঠানো , রেমিটেন্স, মোবাইল রিচার্জ, বিল প্রদান করা ইত্যাদি কাজ ঘরে বসে নিজেই করে নিতে পারবেন। কিভাবে বিকাশ ব্যবহার করবেন বিকাশের সেবা পেতে আপনার একটি মোবাইল হ্যান্ডসেটের প্রয়োজন। যে কোন অপারেটরের সিম ব্যবহার করে আপনি Bkash ব্যবহার করতে পারবেন। তার আগে আপনার আইডি কার্ড ও মোবাইল নাম্বার দিয়ে বিকাশ ফ্রি রেজিস্ট্রেশন করে নিতে হবে। সফলভাবে রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি বিকাশ ইউএসএস ডি (USSD) অথবা বিকাশ অ্যাপের মাধ্যমে এটি ব্যবহার করে দ্রুত গতিতে টাকা লেনদেনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আরো পড়ুন..... ককপিট রিটেইল অ্যাপ USSD এবং বিকাশ অ্যাপের মধ্যে পার্থক্য ইউ এস এস ডি হচ্ছে ম্যানুয়ালি...

অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ

ছবি
  অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ   টেলিটক হবিগঞ্জ গ্রুপের মাধ্যমে জানতে পারলাম এখন থেকে টেলিটক রিটেইলার কতৃক অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ইন্টারনেট ব্রাউজারে গিয়ে এই লিংকে ক্লিক করতে হবে- https://rpay.teletalk.com.bd/lgn.php এরপর স্বাভাবিকভাবেই ব্যবহারকারীর লগইন নাম/ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপরে মেন্যু থেকে প্রয়োজনীয় অপশনে গিয়ে বিল প্রদান সহ যাবতীয় (পাসওয়ার্ড পরিবর্তনসহ অন্যান্য) কাজ করা যাবে। >> যদি কেউ নিজের ইউজার আইডি / লগইন নাম ভুলে যান বা, না জানেন তবে নিজের টেলিচার্জ নম্বর থেকে *rwu লিখে 727* নম্বরে সেন্ড করতে হবে, তাহলে ফিরতি মেসেজে লগইন ইউজার আইডি (০ বাদে টেলিচার্জ নম্বরের শেষে ৩ টা এক্সট্রা সংখ্যা সহ) চলে আসবে। যেমন: (1553940052xxx). এরপর ঐ ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। >> যদি কেউ তার পার্সওয়াড ভুলে যান বা না জানেন, তবে নতুন পাসওয়ার্ড সেট করার জন্য নিজের টেলিচার্জ নম্বর থেকে *rwp <space> new_pass লিখে 72...

Cockpit retail app

ছবি
গ্রামীণফোনের Cockpit retail app এর মাধ্যমে একজন বিক্রেতা তার দৈনন্দিন কাজকে আরো সহজে হাতের মুঠোয় নিয়ে আসতে পারবেন। ককপিট রিটেইল অ্যাপ কি?  Cockpit retail app গ্রামীণফোনের এমন একটি এন্ড্রয়েড apk যা আপনি মোবাইলে ইন্সটল করে অনলাইন অ্যাপের মাধ্যমে খুব সহজেই  রিটেইলার  কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। গ্রামীণফোনের ককপিট  রিটেইল  অ্যাপটি ব্যবহার করতে, গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিন। আপনি গ্রামীণফোনের একজন বিক্রেতা হলে গুগল প্লে স্টোরে  ককপিট রিটেইলার  অ্যাপ লিখে সার্চ দিয়ে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। ককপিট রিটেইল অ্যাপ এর কাজ:- ককপিট রিটেইল  অ্যাপের  সুবিধা অনেক। এই অ্যাপ দিয়ে আপনি গ্রামীণফোনের সিম বিক্রয় করতে পারবেন। গ্রামীণফোনের মিনিট, এম বি ও বান্ডেল প্যাকেজ বিক্রয়ে Cockpit retail app আপনার কাজ অধিকতর সহজ করে দিবে। এসব প্যাকেজ ককপিট রিটেইল  অ্যাপের  মাধ্যমে বিক্রি করলে আপনার অনেক সময় বেঁচে যাবে, যা আপনার ব্যবসাকে আরো গতিময় করে তুলবে। আরো পড়ুন বিকাশে সেন্ড মানি করুন সম্পূর্ণ ফ্রি ...

How to write articles or blog

ছবি
 কিভাবে আর্টিকেল লিখতে হয় বা ব্লগিং করতে হয় ব্লগিং করে আয় ভালো মানের আর্টিকেল লিখা, ব্লগিং করে আয় করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ব্লগিং করে আয় করতে হলে, আপনার ওয়েবসাইটে ভিজিটর ধরে রাখতে হবে। হাই কোয়ালিটি আর্টিকেল ছাড়া ভিজিটর ধরে রাখা সম্ভব নয়। তাই আপনাকে ব্লগিং করতে হলে আর্টিকেলের কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আর্টিকেল লিখতে হবে। একটি পূর্ণাঙ্গ হাই কোয়ালিটির আর্টিকেল লেখার সব নিয়ম সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করব। ব্লগিং করতে হলে আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে জানুন ব্লগিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আর্টিকেলের নিয়ম ও পাঠকের চাহিদা। আমরা সাধারণত আগে আর্টিকেল লেখা শুরু করে দেই তারপর পাঠক আসবে এমনটা ধরে নেই। এভাবে আর্টিকেল লিখলে আপনি ব্লগিং জগতে পাঠক খুঁজে পাবেন না। আগে আপনি পাঠকের চাহিদা সম্পর্কে জানুন এবং সঠিক কিওয়ার্ড রিসার্চ করে আর্টিকেল লিখা শুরু করুন। তবেই আপনি ব্লগিং এ সফলতা অর্জন করতে পারবেন। ব্লগ পোষ্টের টাইটেল টাইটেল ব্লগ পোষ্টের এর একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্লগিং করতে হলে আপনার আর্টিকেলের টাইটেল সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে। আপনি টাইটেল এমন ভাবে লি...

robi airtel app login problem solution

ছবি
 robi airtel app login problem solution (robi easy load apk) আপনি যদি রবি এয়ারটেল এর রিটেলার হয়ে থাকেন, আর রেড কিউব বা রবি এয়ারটেল রিটেইলার অ্যাপ লগইন করতে সমস্যা হয়, তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। আমি রবি এয়ারটেলের রিটেলার অ্যাপসটি কিভাবে লগইন করতে পারবেন তা নিচের ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি। আপনি নিচের ভিডিওটি প্লে করুন এবং সম্পূর্ণ দেখুন, তাহলে এই সমস্যার সমাধান আপনি নিজেই করে নিতে পারবেন।

কিভাবে গোল কাঠের হিসাব বের করতে হয়।

ছবি
কিভাবে গোল কাঠের হিসাব বের করতে হয়। গোল কাঠের হিসাব পরিমাপের সময় প্রস্থ ও উচ্চতা না থাকায় সাইজের কাঠের হিসাবের মতো সহজে হিসাব বের করা যায় না। একটি মাত্র সূত্র জানা থাকলে আপনিও সহজে গোল কাঠের হিসাব বের করে নিতে পারবেন। গোল কাঠের হিসাব গোল কাঠের হিসাব বের করার উপায়  প্রথমেই আপনি গাছের দৈর্ঘ্য মাপ দিয়ে দেখে নিন। তারপর প্রস্থ ও উচ্চতা না থাকায় আপনাকে গাছের বেড় পরিমাপ করে নিতে হবে। বেড় মাপের সময় যেহেতু গাছ গোড়া এবং আগা একই সমান নয় তাই আপনাকে গাছের মাঝামাঝি মেপে নিতে হবে। অথবা আপনাকে গাছের গোড়া, আগা ও মাঝে তিনবার মাপ দিয়ে যোগ করে, তিন দিয়ে ভাগ করে, গড় বেড় পরিমাপ করে নিতে হবে। তারপর নিম্নে আমার দেয়া সূত্র অনুসারে বেড় এবং লম্বা দিয়ে কত ফুট কাঠ আছে তা বের করে নিতে পারবেন। গোল কাঠের হিসাব পরিমাপের সূত্র {(বেড় * বেড়) ফুট * (লম্বা) ফুট}÷১৬

কিভাবে সাইজ কাঠের হিসাব করতে হয়

ছবি
 সাইজ কাঠের হিসাব। কাঠের হিসাব আমরা অনেক সময় বিভিন্ন প্রয়োজনে সাইজ করা কাঠ ক্রয় করে থাকি। কিন্তু আমরা অনেকেই সাইজ কাঠের হিসাব করতে পারি না। মনে করি কাঠের হিসাব খুব কঠিন হয়ে থাকে। কিন্তু আসলে না, আপনি সামান্য চেষ্টা করলেই খুব সহজে এই কাঠের হিসাব করে নিতে পারবেন। আমরা কাঠের হিসাব করতে পারি না বিধায় ব্যবসায়িকরা আমাদেরকে ভুল বুঝিয়ে প্রচুর টাকা হাতিয়ে নেয়। কিভাবে সাইজ কাঠের হিসাব করতে হয় সাইজ করা কাঠের হিসাব করতে হলে আপনার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি আপনাকে সহজে সাইজ কাঠের হিসাব বুঝানোর চেষ্টা করব। আপনি একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ পোস্টটি ধীরে ধীরে পড়ুন। তাহলে আপনি নিজেই সাইজ কাঠের হিসাব করে নিতে পারবেন। কাঠের হিসাব প্রথমে আপনি সাইজ করা কাঠের দৈর্ঘ্য মেপে নিন। তারপর প্রস্থ এবং উচ্চতা মেপে খাতায় লিপিবদ্ধ করুন। আমি আপনাকে একটি উদাহরণের মাধ্যমে আরো সহজে বুঝানোর চেষ্টা করি। মনে করুন 72 ফুট দৈর্ঘ্য 2 ইঞ্চি প্রস্থ এবং 3 ইঞ্চি উচ্চতা। তাহলে এখানে কত ফুট কাঠ আছে। কাঠের মাপের সূত্র:- {(দৈর্ঘ্য ইঞ্চি*প্রস্থ ইঞ্চি*উচ্চতা ইঞ্চি)÷144}÷12 {(72ফুট*2ইঞ্চি*3ইঞ...

আান্দিউড়া চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ছবি
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় আন্দিউড়া চকবাজারে নন্দন স্টোরে আগুন লাগে। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর ২০২৩) জুম্মার নামাজের শেষে গ্রামের বিশাল জনতা আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে ফোন দেয়। ফায়ার সার্ভিস এসে অনেক চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। নন্দন স্টোর সহ আরো চারটি দোকান মালামাল সহ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

কিভাবে গ্রামীন ফোন সিম নিবন্ধন করবেন

ছবি
  কিভাবে গ্রামীন ফোন সিম নিবন্ধন করবেন |  Grameenphone SIM registration process Grameenphone SIM registration process যেভাবে সিম নিবন্ধন করবেন:- সব অপারেটরের গ্রাহকের ক্ষেত্রে সিম নিবন্ধন করার নিয়ম প্রায় একই। আপনি যদি গ্রামীণফোন সিম ব্যবহার করে থাকেন, তাহলে এখান থেকে গ্রামীণফোন সিম নিবন্ধনের প্রক্রিয়াটি জেনে নিন। গ্রামীণফোন সিম নিবন্ধন:- বাংলাদেশ মোবাইল অপারেটরের মধ্যে গ্রামীণফোন একটি জনপ্রিয় মোবাইল অপারেটর। আপনি এই অপারেটরের গ্রাহক হতে হলে আপনাকে জাতীয় পরিচয় পত্র দিয়ে গ্রামীণফোন সিম নিবন্ধন করে নিতে হবে। আপনার আইডিতে বর্তমানে 15 টি সিম নিবন্ধন করতে পারবেন। উল্লেখ্য যে গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল ও টেলিটক সব অপারেটর মিলে ১৫ টি সিম। কিন্তু আপনি ইচ্ছে করলে এক বা একাধিক অপারেটর মিলিয়ে 15 টি সিম নিবন্ধন করতে পারবেন। গ্রামীণফোন সিম নিবন্ধন প্রক্রিয়া:- আমি গ্রামীণফোন সিম নিবন্ধন এর প্রক্রিয়াটি নিম্নের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। আপনি নিবন্ধন প্রক্রিয়াটি দেখতে নিচের ভিডিওটি প্লে করুন।